Sunday, April 5, 2026

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কলেজ স্ট্রিটের ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সংগ্রহ

Date:

Share post:

করোনার মধ্যে আবার আমফান। আমফানে লন্ডভন্ড হয়ে গিয়েছে কলকাতা সহ মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা। হাজার হাজার মানুষ গৃহহীন। বেশিরভাগ চাষের জমি জলের তলায়। একটাও মাটির বাড়ি নেই বললেই চলে। কলকাতার বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিতেও ব্যাপক তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। একে করোনার জেরে লকডাউন। তার ওপর আমফানে উড়ে গিয়েছে ছোটবড় অনেক বুক স্টল। রাস্তায় জমা জলে বইয়ের ছড়াছড়ি। স্টক বইয়ের প্রায় অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে। বাকি যেগুলো রয়েছে এই পরিবেশে তা কতদিন টিকবে সেটাই ভাবার বিষয়। পাশাপাশি যেসব দোকানদার ভাড়া বাড়ি নিয়ে দোকান চালান তারা ঠিকমতো বাড়ি ভাড়া দিতে পারেননি। ক্ষতিটা অপূরণীয়। কবে এই অবস্থা স্বাভাবিক হবে তার ঠিক নেই। তাদের আর্থিক সাহায্যের একান্ত প্রয়োজন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ঘুরছে যেখানে বলা হচ্ছে, ‘Stand for College Street’। বেশ কয়েকজনের ফোন নম্বরের পাশাপাশি রয়েছে ব্যাঙ্কের একাউন্ট নম্বর থেকে গুগল পে, ফোন পে এবং পেটিম এর নম্বরও। অর্থ সাহায্য চাওয়া হচ্ছে কলেজ স্ট্রিটের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য। এই বিষয়ে বিশিষ্ঠ শিক্ষাবিদ তথা পশ্চিমবঙ্গ প্রকাশক সংঘের সভাপতি কামাল হোসেন জানিয়েছেন, ” এই বিষয়ে আমার কিছুই জানা নেই”। তিনি আরও বলেন কলেজ স্ট্রিটের বই ব্যবসায়ীদের যা ক্ষতি হয়েছে তার জন্য সরকারী সাহায্যের একান্ত প্রয়োজন। এই জন্য তিনি এবং পশ্চিমবঙ্গ প্রকাশক সংঘের সম্পাদক শঙ্কর মণ্ডল খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং গ্রন্থাগারমন্ত্রীর কাছে অর্থ সাহায্যের জন্য আবেদন করবেন।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...