Monday, June 8, 2026

পুলিশি ব্যারিকেডে সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ দিলীপ ফেরার পথে বললেন, আবার যাব

Date:

Share post:

সকাল ন’টা থেকে গড়িয়া বাইপাসে পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ থাকার পর দুপুর সাড়ে বারোটা নাগাদ গাড়ি ঘুরিয়ে সল্টলেকের পথে যাত্রা করেন দিলীপ ঘোষ। কিন্তু দুপুর সাড়ে এগারোটা নাগাদই বিজেপি রাজ্য সভাপতি ফিরে যাচ্ছিলেন। সেই সময় বাইপাসের দু’ধারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকরা জড়ো হয়েছেন। উত্তেজনা তৈরি হয়। দেখা যায় দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতিও হচ্ছে। এই ঘটনা দেখে দিলীপ গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে ফেরত চলে আসেন। পরিষ্কার জানান, যদি তাঁর সমর্থকদের নিরুপদ্রবে ফেরত পাঠানো না হয় তিনি এলাকা থেকে নড়বেন না। শেষে পুলিশি ব্যবস্থাপনায় উত্তেজনা প্রশমিত হলে দিলীপবাবু ফিরে যান। কিন্তু বলে যান, এখানেই শেষ নয়। ফের তিনি দুর্গতদের পাশে দাঁড়াতে যাবেন। সেটা কাল, রবিবার কিংবা সোমবারও হতে পারে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...