Thursday, March 26, 2026

রাজ্যে বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার আর্জি মমতার

Date:

Share post:

একদিকে করোনা তো অন্যদিকে আমফান। একসঙ্গে জোড়া ধাক্কা সামলাতে হচ্ছে রাজ্যকে। এই পরিস্থিতিতে বাংলায় বিমান পরিষেবা শুরু কয়েকটা দিন পিছিয়ে দেওয়া হোক। কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছে রাজ্য। একই সঙ্গে পরিযায়ী শ্রমিক ফেরানোও কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য রেলের কাছে আর্জি জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকেজানিয়েছেন, রাজ্য ইতিমধ্যেই এর জন্য রেলকে অনুরোধ করেছে। এর পাশাপাশি ২৫ মে থেকে চালু হতে যাওয়া বিমান পরিষেবা এই রাজ্যের জন্য কিছুটা পিছিয়ে দেওয়ারও দাবি তুলল মমতা বন্দ্য‌োপাধ্যায় সরকার। এদিন সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যসচিব রাজীব সিনহাকে এনিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ২৫ মে থেকেই বিমান চলাচল শুরু করতে চাইছে না রাজ্য সরকার। মমতা চাইছেন, বাগডোগরায় ২৮ মে এবং কলকাতায় ৩০ মে থেকে বিমান পরিষেবা শুরু হোক।

এর পাশাপাশি যাঁরা ভিন রাজ্য থেকে বাংলায় ফিরবেন তাঁদের অবশ্যই ১৪ দিন নিজের বাড়িতে আলাদা ভাবে থাকার নির্দেশ দিচ্ছে রাজ্য।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...