Friday, June 26, 2026

স্বেচ্ছাচারিতা: কোয়ারেন্টাইন সেন্টারের সিভিক ভলেন্টিয়ারকে মার পরিযায়ী শ্রমিকদের!

Date:

Share post:

স্বেচ্ছাচারিতা করছেন পরিযায়ী শ্রমিকরা, সরকারি নির্দেশিকা অমান্য করছে প্রত্যেক পদক্ষেপে। এমনটাই অভিযোগ উঠল কোচবিহারের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে। অভিযোগ, তুফানগঞ্জের একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকা শ্রমিকরা এলাকার বাজারে বেরলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। তাতে ক্ষিপ্ত হয়ে তাঁরা গ্রামবাসীদের উপর হামলা চালান। এমনকী, কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন মোট তিনজন। তৎক্ষণাৎ তুফানগঞ্জ থানার পুলিশ কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিযায়ী শ্রমিকদের একাংশ তাঁদের খাওয়া এবং থাকার জায়গা নিয়ে ক্রমাগত অভিযোগ করছেন। তাঁদের অভিযোগ সরকার থেকে যে ব্যবস্থা করা হয়েছে তা মোটেও ভালো নয়। নিজেদের ইচ্ছেমতো খাওয়ার দাবি করছেন তাঁরা। যদিও জেলা প্রশাসন থেকে প্রতিদিন প্রত্যেক কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানান কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।
পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে চাইছেন না।
কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, তুফানগঞ্জে কোয়ারেন্টাইন সেন্টারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা কেউ যদি বাইরে ঘুরতে থাকেন, তবে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...