Friday, June 26, 2026

আমফান কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ ভারত সেবাশ্রম সঙ্ঘের

Date:

Share post:

আমফান বিধ্বস্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন , আমফান আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরণ শুরু হয়। শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার মানুষের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাল, ডাল ও অন্যান্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সহযোগিতার মাধ্যমেই সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ন আমফান কবলিত এলাকায় গৃহহীনদের রান্না করা খাবার দেওয়ার কাজ করবে। রবিবার থেকে দুই ২৪ পরগনায় পুরদমে এই কাজ শুরু হবে। এ জন্যে শনিবারই দুই ২৪ পরগনায় সঙ্ঘের শাখা কেন্দ্রগুলিতে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনার হাসনাবাদের বহু মানুষ ঘরছাড়া। দাসপাড়ায় নদীবাঁধ ভেঙে ৮০০ পরিবার গৃহহীন।রাঙাবেলিয়ায় আধ কিলোমিটার রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে গেছে। এছাড়া হরেকৃষ্ণপুর ফিশারিপাড়া,গোসাবা সহ বেশ কিছু জায়গায় রবিবার থেকে রান্না করা খাবার বিতরণ শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাকি এলাকাগুলিতে সোমবার থেকে তা শুরু হয়ে যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...