Friday, June 26, 2026

শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তায় স্থানীয়রা

Date:

Share post:

শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সপ্তাহ খানেকের মধ্যে ৫ জন আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে একজনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এর আগে ২৭ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন আক্রান্ত হন। এছাড়া মাটিগাড়ার পতিরামে ১জন আক্রান্ত হন। একরা সকলেই মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার যিনি আক্রান্ত হয়েছেন তাঁকেও সেখানে নিয়ে ভর্তি করা হয়েছে। এছাড়া তাঁর সংস্পর্শে আসা আরও ২০জনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের কর্তারা এই সব এলাকায় কড়া নজর রেখেছেন।

এদিকে শহরের সব বাজার খুলে দেওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে আক্রান্তদের বাড়ি পুরো ব্লক করে দেওয়া হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...