Friday, June 26, 2026

আমপানের কাছে হার মানল ২৭০ বছরের বুড়ো শরীর!

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায় 

বয়স নয় নয় করে ২৭০ বছর! কত ঝড়ঝাপটা গিয়েছে মাথার ওপর দিয়ে । তবু অবিচল থেকে সব সহ্য করে নিয়েছে সে। আয়লা, ফণী- তাবড় সব ঝড়েদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। কিন্তু হার মানতে হল আমপানের কাছে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন মানেই আলোচনার কেন্দ্রে থাকে সেই বিখ্যাত ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’র কথা। গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই ‘বৃদ্ধ’। পৃথিবী জোড়া খ্যাতি তার। নাম উঠেছে গিনেস বুকে। কিন্তু সুপার সাইক্লোন আমপানের দাপট আর সইতে পারল না বুড়ো শরীর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হল সে।
শুধু ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’ই নয়, বুধবারের প্রলয়ে বোটানিক্যাল গার্ডেনে পড়ে গিয়েছে হাজারেরও বেশি গাছ। কিন্তু সবার আগে চর্চায় উঠে এসেছে ওই বটবৃক্ষের কথাই। পুরনো রেকর্ড থেকে জানা যাচ্ছ , এই গাছের জন্ম ১৭৫০ সাল নাগাদ। সেই হিসেবে বয়স প্রায় ২৭০ বছর।

তবে, ১৮৬৪-র ভয়াবহ সাইক্লোনকে হারিয়েছে সে। হার মানিয়েছিল সাম্প্রতিক আয়লা বা ফণীর মতো ঝড়ও। কিন্তু আমপানের কাছে হার মানতে হল তাকে। সুপার সাইক্লোন আঘাত হেনেছে তার মূলে। বৃদ্ধ বট আর আগের মতো যুঝতে পারেনি! গাছের পুরনো অংশের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
১৯২৫ সালে গাছটির মূল অংশটিকে কেটে বাদ দেওয়া হলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছিল সে। আয়লা-ফণীতেও হেলায় দাঁড়িয়েছিল গাছটি। কিন্তু আমফানের দাপটে সত্যেন্দ্রনাথ বোস রোডের দিকে ভেঙে পড়েছে এই প্রাচীন বৃদ্ধ গাছের অধিকাংশ অংশ৷

তবে শুধু ওই বটবৃক্ষ নয়। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছেন, মেহগিনি গাছের অ্যাভিনিউ- সহ আরও প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। শুধু দেশি নয়, বিদেশি এবং দুষ্প্রাপ্য বহু গাছ রয়েছে সেই তালিকায়। ঝড়ে পড়ে গেছে প্রচুর ফল। নষ্ট হয়ে গেছে বহু পাখির বাসাও। সবমিলিয়ে আমফানের প্রভাব ভালোই পড়েছে বোটানিক্যাল গার্ডেনের ওপর।

ছবি- দেবস্মিত মুখার্জি 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...