Saturday, June 20, 2026

বকেয়া টাকা আদায়ে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু প্রৌঢ়ের

Date:

Share post:

বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল একজনের। শনিবার, ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার বলাইচণ্ডী গ্রামে। ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা প্রৌঢ় শেখ ইয়াকুবের এক পুত্র রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর সঙ্গে এক শ্রমিকের পাওনা নিয়ে বিবাদ ছিল। অভিযোগ, শুক্রবার সেই শ্রমিক ও তাঁর পরিবারের লোকেরা ইয়াকুবের বাড়ি গিয়ে ভাঙচুর ও গালিগালাজ করে। রাতের মতো বিষয়টি মিটমাট হয়ে গেলেও, শনিবার সকালে ফের রাজমিস্ত্রির বাড়িতে বোমা নিয়ে হামলা করেন অভিযুক্তরা। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন শেখ ইয়াকুব। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাঁইথিয়া থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেখ ইয়াকুবের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা বিজেপি কর্মী-সমর্থক এবং তাঁদের পরিবার তৃণমূল সমর্থক। সেই আক্রোশেই হামলার ঘটনা হতে পারে। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, খুনের ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে”। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...