Saturday, June 27, 2026

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাকে হাজার কোটি অর্থ মঞ্জুর কেন্দ্রের

Date:

Share post:

তড়িৎ গতিতে কাজ। প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে জরুরি ভিত্তিতে আমফান ত্রাণ বাবদ ১ হাজার কোটি টাকা ক্রেডিট করার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আমফান কবলিত এলাকা পরিদর্শনের জন্য শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বসিরহাট কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে জানিয়েছিলেন, ত্রাণ ও পুনর্বাসনের জন্য অবিলম্বে ১ হাজার কোটি টাকা অগ্রিম অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি।

কথা মতোই কাজ হল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই ব্যাপারে নির্দেশ জারি করল। রিজার্ভ ব্যাঙ্ককে বলা হল, রাজ্যের অ্যাকাউন্টে যেন অবিলম্বে ১ হাজার কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়।

অর্থমন্ত্রকের অর্থ কমিশন দফতরের ওই নির্দেশ শনিবার টুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাছাড়া নির্মলা সাংবাদিকদের বলেছেন, আমফান প্রভাবিত এলাকার মানুষদের ত্রাণের জন্য গতকাল প্রধানমন্ত্রী অন্তবর্তী অগ্রিম সাহায্য ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গের জন্য ১ হাজার কোটি টাকা এবং ওড়িশার জন্য ৫০০ কোটি সাহায্য করার কথা বলেছিলেন তিনি। কালক্ষেপ না করে তা রিলিজ করা হল। নির্মলা এদিন টুইট করে স্পষ্ট করে দেন, এই ১ হাজার কোটি টাকা হল ‘অন্তর্বতী অগ্রিম সাহায্য’।
অর্থমন্ত্রকের অফিসাররা বলছেন, এর অর্থ জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য আপাতত ১ হাজার কোটি টাকা দেওয়া হল। এর পর রাজ্য সরকার ও কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্ষয়ক্ষতির সামগ্রিক সমীক্ষা করবে। ত্রাণ ও পুনর্বাসনের জন্য আরও কত অর্থ প্রয়োজন তা হিসাব কষে দেখা হবে।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...