Wednesday, March 25, 2026

জল থৈ থৈ কলেজ স্ট্রিটে ভাসছে লক্ষ লক্ষ টাকার বই, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে চুরমার

Date:

Share post:

একদিকে তাড়া করে বেড়াচ্ছে টানা দু’মাসের লকডাউন।সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২১ মে থেকে সব দোকান ধীরে ধীরে খুলবে। কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে কলেজ স্ট্রিট বইপাড়ার।
আমফানের প্রবল ঝড়বৃষ্টিতে ভেসে গেল বইপাড়া।
পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছিল যে পা রাখার জায়গা মেলেনি। থইথই জলে ভেসেছে অসংখ্য বই। যাঁদের গুমটি দোকান, তাঁদের তো যা সর্বনাশ হওয়ার হয়েছে। যাঁদের বাঁধানো পাকা ঘর, রেহাই মেলেনি তাঁদেরও।
দোকান ঘর থেকে বই ভাসতে ভাসতে বেরিয়ে এসেছে রাস্তায়। তবে একতলা বা দোতালার উপর যাঁদের প্রকাশনা সংস্থা, তাঁরা এ যাত্রায় রেহাই পেয়েছেন।

ব্যবসায়ীদের আক্ষেপ, “যা আছে, অধিকাংশই রাস্তায়। নতুন বাঁধাই করা বই তো বটেই, নষ্ট হয়েছে একের পর এক ফর্মা। একবার জল লাগলে তো সেসব আর বাঁচানো যাবে না। এই ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার বেশি । দুর্যোগ কেটে গেলে তখন আসল হিসাব করা সম্ভব । এখন ক্ষতি দেখা আর বসে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই।”

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...