Monday, April 6, 2026

সিকিম আলাদা দেশ! কেজরিওয়ালের বিজ্ঞাপনে ঝড় সব মহলে

Date:

Share post:

এক বিজ্ঞাপনে দিল্লির কেজরিওয়াল সরকার বিপাকে। তাদের বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে সমালোচনার ঝড়।

কী হয়েছিল ঘটনা?

সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারদের নিয়োগে বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার। সেখানে নেপাল, ভুটানের সঙ্গে সিকিমকেও রাখা হয়। বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘ভারতীয় নাগরিক অথবা সিকিম, নেপাল, ভুটানের বাসিন্দা…’ সিকিমকে আলাদা দেশ হিসাবে দেখা হয়েছে। আর এই ঘটনায় এমনই মুখ পোড়ে কেজরিওয়ালের যে এক সিনিয়র আমলাকে সাসপেন্ড করে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল। রাজ্যপাল বলেন, এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে।

কেন হয়েছে?

আমলা মহলে বলা হচ্ছে ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রেগুলেশন আইন অনুযায়ী নিয়োগে যে যোগ্যতা মান ছিল তা চোখ বুজে ওই আমলা কপি পেস্ট করেছেন। তাতেই এই ভুলের ঘটনা ঘটে।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...