Friday, April 3, 2026

খিদের তাড়না! দিল্লি স্টেশনে খাবার, জল লুঠ করলেন পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

খিদের তাড়নায় মানুষ কীই না করতে পারে! চরম ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের এবার দেখা গেল ঝাঁপিয়ে পড়ে খাবার ও পানীয় জল লুঠ করতে। দিল্লির ঘটনা এটি।

ভিডিওতে দেখা গিয়েছে, খাবার বোঝাই একটি ঠেলাগাড়ি রেলের প্ল্যাটফর্মে আসতেই কীভাবে মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দ্রুত সেগুলি তুলে নিয়ে শ্রমিকদের সেখান থেকে সরে যেতে দেখা যায়। মানুষের বেঁচে থাকার অদম্য তাড়নার এক করুণ ছবি উঠে এসেছে এই ঘটনায়।

করোনাভাইরাসের তাণ্ডব আর তার জেরে লকডাউন দেশজুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাতারাতি উপার্জনহীন, আশ্রয়হীন করে তুলেছে। এই পরিস্থিতিতে খিদের জ্বালায় মানুষ কতটা ঝুঁকি নিতে পারে সেই ছবি দেখা গেল শুক্রবার পুরনো দি‌ল্লির রেলস্টেশনে। খাবার ও জলভর্তি এক ঠেলাগাড়ি থামিয়ে তা লুঠ করলেন সেখানে উপস্থিত পরিযায়ী শ্রমিকরা। ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে তাঁরা ঝাঁপিয়ে পড়ে ঠেলাগাড়ির উপর থেকে হাতিয়ে নিচ্ছেন খাবার ও জলের প্যাকেট।
ওই ঠেলাগাড়িতে চার কার্টন স্ন্যাকস ছিল, সম্ভবত চিপস, বিস্কুট ও অন্যান্য প্যাকেটজাত খাদ্যসামগ্রী। আর ছিল জল। ভিডিওতে দেখা গিয়েছে, ওই ঠেলাগাড়ি প্ল্যাটফর্মে আসতেই পরিযায়ী শ্রমিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ছেন। মিনিট দুয়েকের মধ্যে সেগুলি তুলে নিয়ে শ্রমিকদের সেখান থেকে সরে যেতে দেখা যায়। যে যতটা পেরেছেন, তুলে নিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান। এমনকী, একে অন্যের থেকে প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। প্রসঙ্গত, রেল পুলিশের কোনও আধিকারিককেই তখন ঘটনাস্থলে দেখা যায়নি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...