Monday, June 8, 2026

লাদাখ সীমান্তের কাছে চিন সেনা ঘাঁটি!

Date:

Share post:

করোনা-লকডাউন-আমফান নিয়ে জেরবার দেশ। তার মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে স্যাটেলাইট ইমেজ চিন্তা বাড়াল। গত কয়েকদিন ধরে লাদাখে ভারতের সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে ঘাঁটি গাড়ছে চিনের সেনা। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে একাধিক জায়গায় তাবু খাঁটিয়েছে সে দেশের সেনারা। অন্তত ৮০টি সেনা ছাউনি দেখা গিয়েছে বলে খবর। সঙ্গে বেশ কিছু মেশিন পত্র আছে বলেও স্যাটেলাইট ইমেজ দেখে ধারণা করা হচ্ছে। চিনা সেনাবাহিনী সীমান্তের ওপারে বাংকার তৈরির চেষ্টা চালাতে পারে বলে অনুমান।

বেশ কিছু ভারতীয় সেনার তাবুও রয়েছে ওই অঞ্চলে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটিজি পলিসি ইনস্টিটিউট-এর তরফে ওই স্যাটেলাইট ইমেজ প্রকাশ করা হয়েছে।
কিছুদিন আগে গালোয়ান ভ্যালিতে চিনের সেনা পাঠানোর খবর সামনে আসে। এবার ওই একই জায়গায় আরও বেশি সেনা জওয়ানের আনাগোনা বেড়েছে বলে সূত্রের খবর। গত দু’সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০০ টা ছাউনি হয়েছে। শুক্রবার, সেনাপ্রধান এমএম নারাভানে লে-তে ঘুরেও এসেছেন বলে সেনা সূত্রে খবর।
লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের পূর্ব তীরে চিনের নৌকা জমায়েত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই লেকের পূর্ব প্রান্ত চিনের এবং পশ্চিম প্রান্ত ভারতের অধীনে। বাড়ানো হয়েছে নজরদারি। ৪৫ কিলোমিটার সীমান্ত জুড়ে চলছে টহলদারি।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...