Tuesday, March 31, 2026

ফেরত আসা যাত্রীদের জন্য শর্তাবলী প্রকাশ করল কেন্দ্র

Date:

Share post:

বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য শর্তাবলী প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। শর্তাবলীগুলি হল…

১. যাত্রীদের ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে

২. দেশের মধ্যে বিমান, ট্রেন ও অন্যান্য আন্তঃরাজ্য পরিবহনের মাধ্যমে ভারতের এক রাজ্যে থেকে অন্য রাজ্যে গেলেও এই শর্তাবলী মানতে হবে

৩. বিভিন্ন রাজ্য সরকার তাদের নিজস্ব মূল্যায়ন অনুযায়ী কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র গড়ে তুলতে পারবে

৪. সব যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং সব সময় মাস্ক পড়তে হবে

৫. সব যাত্রীদের আরোগ্য অ্যাপ ইন্সটল করা বাধ্যতামূলক

৬. উপসর্গ নেই এমন যাত্রীরা বাড়ি যেতে পারবেন। কিন্তু তাদের ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যদি কোনও উপসর্গ দেখা দেয় তবে রিপোর্ট করতে হবে

৭. যেসব যাত্রীদের শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে তারা বাড়িতেও আইসোলেশনে থাকতে পারবেন কিংবা কোভিড সেন্টারে সরকারি এবং ব্যক্তিগত সুবিধাসহ থাকতে পারবেন

৮. বোর্ডিংয়ের আগে প্রত্যেক যাত্রীকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন এ যাবেন এই ১৪ দিনের মধ্যে ৭দিন নিজেদের খরচে কোয়ারান্টাইনে থাকবেন, বাকি ৭ দিন বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন। নিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন

৯. কেন্দ্রীয় নির্দেশিকায় মানবিকতার ভিত্তিতে বিপন্ন, জটিল শারীরিক ব্যাধি, পরিবারের মৃত্যু, ১০ বছর বয়সের নিচে থাকা নাবালক ও গর্ভবতীদের ছাড় দেওয়া হতে পারে

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...