Saturday, June 13, 2026

পাখির চোখ নির্বাচন: ফের পরমাণু অস্ত্র পরীক্ষার পরিকল্পনা ট্রাম্প সরকারের!

Date:

Share post:

পৃথিবীর এই কঠিন অসুখের সময়েও না কি পরমাণু অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে ট্রাম্প সরকার। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। সূত্রের খবর রাশিয়া ও চিনের হুমকির মুখেই না কি এমন সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন। ১৯৯২-এর পর এই প্রথমবার এমন পরীক্ষা করার কথা ভাবছে মার্কিন প্রশাসন।

গত ১৫ মে এই বিষয়ে একটি বৈঠক হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের উচ্চপদস্থ আধিকারিকরা। মার্কিন প্রশাসনের অভিযোগ, চিন এবং রাশিয়া গোপনে কিছু কিছু পরীক্ষা করছে। তার জবাবে প্রস্তুতিতেই এই পরিকল্পনা। যদিও হোয়াইট হাউজের এই দাবি উড়িয়ে দিয়েছে ওই দুই দেশ।
রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন যে, রাজনৈতিক দিক থেকে পরমাণু যুদ্ধের কথা ভাবছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে ভুয়ো আগ্রাসনের কথা বলা হচ্ছে বলেও জানিয়েছেন সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সামনেই আমেরিকার নির্বাচন। করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে একেই যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্প সরকারকে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার হোয়াইট হাউজ দখল করতে গেলে নিজেদের ক্ষমতার পরিচয় দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। সে দিক থেকেই এই পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...