Thursday, June 11, 2026

লকডাউনের মধ্যে রাজ্যে প্রথম বিমান পরিষেবা চালু অণ্ডাল থেকে

Date:

Share post:

সোমবার থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের অণ্ডাল থেকে চালু হচ্ছে উড়ান। যা লকডাউনের মধ্যে রাজ্যে প্রথম বিমান পরিষেবা। সূত্রের খবর, রাজ্যে সরকার কেন্দ্রের কাছে আবেদন করেছে, কলকাতা ও বাগডোগরা থেকে যথাক্রমে ৩০ ও ২৮ মে বিমান পরিষেবা চালু করা হোক।

২৪ মার্চ রাত ১২টা থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। বেসরকারি উড়ান সংস্থা ‘স্পাইসজেট’ সোমবার অণ্ডাল থেকে প্রাথমিকভাবে মুম্বই ও চেন্নাই রুটে পরিষেবা চালু করছে। বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন, ৩০ জুন পর্যন্ত চেন্নাই ও মুম্বই রুটের সময়সূচি পাঠিয়েছে ওই সংস্থা। সংস্থা জানিয়েছে, চেন্নাইয়ের বিমান আগের মতোই সন্ধে ৭ টা নাগাদ অণ্ডালে পৌঁছবে। রাত ৮টা নাগাদ সেই বিমানটিই রওনা দেবে চেন্নাইয়ের উদ্দেশে। অন্যদিকে, মুম্বইয়ের বিমান সন্ধের পরিবর্তে দুপুর ২টো ৪০ মিনিটে অণ্ডালে অবতরণ করবে। বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ ফিরে যাবে মুম্বই।

এদিকে দিল্লি ও হায়দরাবাদ রুটে পরিষেবা সম্পর্কে কোনও তথ্য জানায়নি ‘এয়ার ইন্ডিয়া’। সপ্তাহে চার দিন অণ্ডাল থেকে দিল্লি ও হায়দরাবাদ রুটে বিমান চালায় ‘এয়ার ইন্ডিয়া’। অপূর্ব শর্মা বলেন, ‘‘আপাতত দুটি রুটে বিমান চলবে। দিল্লি ও হায়দরাবাদ রুটের পরিষেবার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।” বিমান পরিবহণ মন্ত্রকের যাবতীয় নির্দেশিকা মেনে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি বজায় রেখে পরিষেবা চালু করা হচ্ছে। তার জন্য অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...