Sunday, June 14, 2026

গণপরিবহণকে স্বাভাবিক করতে জুন থেকে আরও ৪৯টি রুটে চালু হতে চলেছে বাস পরিষেবা

Date:

Share post:

আগামী ৩১ মে’র পর দেশে কিংবা রাজ্যে লকডাউন বাড়বে কিনা জানা নেই, তবে কলকাতা শহরে গণপরিবহণকে স্বাভাবিক ও সচল করে তুলতে সরকারি বাসের সংখ্যা বাড়তে চলেছে। রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর, বর্তমানে যেখানে ১৫টি রুটে সরকারি বাস চলছে, জুন মাস থেকে তা বাড়িয়ে ৭৪টি করা হচ্ছে। অর্থাৎ নতুন ৪৯টি রুটে বাস পরিষেবা চালু হতে চলেছে। শুধু তাই নয়, অফিস টাইমে প্রতিটি রুটে অন্তত পক্ষে ৪টি করে বাস যাতে ১৫ মিনিট অন্তর ছাড়ে, সে ব্যবস্থাও করা হচ্ছে।

জানা যাচ্ছে, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও হুগলি জেলার সঙ্গে এই ৭৪টি বাসরুটের মাধ্যমে কলকাতার সঙ্গে যোগাযোগের রাস্তা যাতে খুলে দেওয়া যায় সে চেষ্টা করা হচ্ছে সরকারের তরফে।

একইসঙ্গে জানা গিয়েছে, বাসের পরিষেবার দৈনিক সময়সীমাও বাড়ানো হচ্ছে। এখন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যে ১২ ঘন্টার পরিষেবা মিলছে, তা বাড়িয়ে সকাল ৬টা থেকে রাত ৮টা অবধি করা হতে পারে বলে জানা যাচ্ছে পরিবহন দফতর সূত্রে। তবে এ সবই এখন আলোচনার স্তরে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...