Monday, April 6, 2026

ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা? চাঞ্চল্যকর অভিযোগ চিনের বিদেশমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ, হংকং সহ একাধিক বিষয় নিয়ে বিতর্ক দানা বাঁধছে চিন এবং আমেরিকার মধ্যে। এবার এই নিয়ে ফের বিতর্ক তৈরি করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তাঁর অভিযোগ, চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা।

চিন থেকে সারা বিশ্বে ছড়িয়েছে করোনা। যা নিয়ে বহুবার বেজিংকে কাঠগড়ায় তুলেছে ট্রাম্প প্রশাসন। এমনকী করোনা সংক্রমণ নিয়ে তদন্তের কথাও বলেছিল আমেরিকা। শুধু তাই না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেজিংয়ের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার চিনের বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, আমেরিকায় কিছু রাজনৈতিক শক্তি চিন ও মার্কিন কূটনৈতিক সম্পর্ককে নষ্ট কর হচ্ছে। এই শক্তি দু’টি দেশকে ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’’ তবে এক্ষেত্রে রাজনৈতিক শক্তি বলতে কোন শক্তি তা স্পষ্ট করেননি ওয়াং। ওয়াংয়ের অভিযোগ, “ভাইরাস ছাড়াও আমেরিকায় ছড়িয়ে পড়েছে কিছু রাজনৈতিক ভাইরাস। ওই ভাইরাসটি চিনকে আক্রমণ করা ও সমালোচনা করার প্রতিটি সুযোগকে কাজে লাগাচ্ছে। কিছু রাজনৈতিক নেতা চিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’’

তবে ঠান্ডা যুদ্ধের বিষয় টেনে আনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে হংকংয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে পার্লামেন্টে নতুন জাতীয় নিরাপত্তা আইনের একটি খসড়া প্রস্তাব পেশ করেছে চিন। তা নিয়ে বিক্ষোভ হয় হংকং জুড়ে।
সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের দাবি জানান বাসিন্দারা। চলতি বছর জানুয়ারিতে চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু করোনা পরিস্থিতি এবং হংকং নিয়ে চিনের অবস্থানে চিড় ধরেছে মার্কিন – চিন সম্পর্কে।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...