Tuesday, March 31, 2026

ঈদের শুভেচ্ছা; উৎসব তোলা রইল, পালন হবেই। কুণাল ঘোষের কলম।

Date:

Share post:

কুণাল ঘোষ

ঈদের শুভেচ্ছা।

এখনকার পরিস্থিতিগত কারণে নিয়ম মেনে যাঁরা যথাযথভাবে পালন করতে পারছেন না, তাঁদের বলি, নিশ্চয়ই আগামী দিনে সুন্দর মুহূর্ত কাটানোর সময় আসবে।

যাঁরা তীব্র অর্থসঙ্কটে আছেন, কাজের অভাব, আশা করি ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে।

আর যে ব্যবসায়ীসমাজ, হিন্দু-মুসলমান সব ধর্মের; যাঁরা ঈদ হোক বা পুজো; উৎপাদন হোক বা বিপণন; অর্থনীতির স্রোতকে চালু রাখেন; তাঁরা এই উৎসবের মুহূর্তে গভীর সঙ্কটে; তাঁদের কর্মচারীরাও বিপন্ন; প্রার্থনা করি ঘুরে দাঁড়ানোর দিন আসুক দ্রুত।

মুসলমানদের ঈদে কেনাকাটা না হলে হিন্দু দোকানদারের মাথায় হাত পড়ে। আবার হিন্দুর পুজোয় কেনাকাটা কমলে মুসলমান দোকানদারের পরিবারের ভাঁড়ারে টান পড়ে।

নববর্ষ থেকে অক্ষয় তিথিয়া, একাধিক বিশেষ দিন পালন হল না। পবিত্র রমজান মাস গেলো, ইফতারের জমজমাট আসর বাদ রাখতে হল। এবার এলো ঈদ। পৃথিবীর চেহারা বিষণ্ণ, আতঙ্কিত, সতর্ক, অসহায়। কখনও করোনা, আবার তার মধ্যেই দুর্যোগ। প্রাকৃতিক, অর্থনৈতিক। এবছর যে যার মত করে নিজস্ব গন্ডিতে পালিত হোক বিশেষ দিনের অনুভূতি।

আসুন, সব ধর্মের, সমাজের সব অংশের মানুষ আশায় বুক বেঁধে থাকি, আবার সেই পৃথিবীটা ফিরবে, ফেরাতেই হবে; যেখানে সবাই একসঙ্গে আনন্দ করা যাবে। দিনগুলো যথাযথভাবে পালন করা যাবে।

আবার বলছি, ঈদের শুভেচ্ছা। এবার, দূর থেকেই। অনেক শিমুইয়ের দারুণ পায়েস মিস হচ্ছে। তোলা থাকলো।
আপাতত, যথাসম্ভব ভালো থাকুন।

বাঁচতে হবে। দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে হবে।

 

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...