Tuesday, April 7, 2026

দমকল মন্ত্রীর উদ্যোগে শহরের বুকে নামলো টেলিস্কোপ ক্রেন, ৫ মিনিটে তুড়ি মেরে সাফ বিশাল গাছ

Date:

Share post:

আমফানে বিপর্যস্ত কলকাতা শহরের বুকে পড়ে রয়েছে বিশালাকৃতির সারি সারি গাছ। এইসব গাছ সরিয়ে তিলোত্তমাকে ছন্দে ফেরাতে গত কয়েকদিন ধরে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। নেমেছে পুরসভার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলও। নামানো হয়েছে প্রচুর জে সি বি।

এবার শহরের বুকে নামলো টেলিস্কোপ ক্রেন যন্ত্র। যা ১৫০ থেকে ২০০ ফুটের বিশালাকৃতির এক একটি গাছ কাটতে সময় নিচ্ছে গড়ে মাত্র ৫ মিনিট! কার্যত তুড়ি মেরে শহর সাফ করে দিচ্ছে টেলিস্কোপ ক্রেন। গাছ তো চুনোপুঁটি, এই যন্ত্র নাকি ভেঙে পড়া উড়ালপুল বা ব্রিজের গার্ডার ভেঙে পড়লে তা নাকি নিমেষে সাফাই করে!

তবে এই অত্যাধুনিক ক্রেন কিন্তু একান্তই ব্যক্তিগত উদ্যোগে এক মাল্টিন্যাশনাল ব্রিজ নির্মাণকারী সংস্থার কাছ থেকে জোগাড় করেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর কথায় ওই সংস্থা দুটি ক্রেন নামিয়ে শহরের একাংশ সাফ করছে।

জানা গিয়েছে, সুজিত বসুর উদ্যোগে শহরের বুকে নামা এই
টেলিস্কোপ ক্রেন আগামী ১০ দিন কাজ করবে। সঙ্গে থাকবেন দমকল বিভাগের কর্মীরা।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...