Wednesday, April 8, 2026

স্কুল খোলা নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের! জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

Share post:

দীর্ঘ লকডাউনে দেশজুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে লকডাউন বিধি কিছুটা শিথিল হলেও স্কুল-কলেজ খোলা নিয়ে স্পষ্ট করে সেভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকে শর্ত সাপেক্ষে স্কুল খোলার অনুমতি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে। প্রতিটি কক্ষে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে সর্বোচ্চ ৩০ জন পড়ুয়াকে নিয়ে ক্লাস চালানোর অনুমতি মিলতে পারে স্কুলগুলির। তবে প্রাথমিক স্তরের যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মানতে পারবে না, তাই প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হওয়ার আপাতত কোনও সম্ভাবনাই নেই বলে জানা যাচ্ছে।

পাশাপাশি, স্কুল খোলার নির্দিষ্ট কিছু নিয়মকানুন তৈরি করা হচ্ছে। জোন ভিত্তিক স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রথমে খুলবে গ্রিন জোনের স্কুলগুলি। এরপর ধীরে ধীরে অরেঞ্জ ও রেড জোনের স্কুলগুলি খোলা হবে। এছাড়া সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের অন্যান্য অশিক্ষক কর্মীদের আসতে হবে। শিক্ষকদের স্কুলে আসার অনুপাতও বেঁধে দেওয়া হবে সরকারের তরফে।

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...