Wednesday, March 18, 2026

ফের আন্দোলনের পথে বঙ্গ-বিজেপি,২৭ মে রাজ্য সরকারের ৯ দফা ব্যর্থতার চার্জশিট পেশ

Date:

Share post:

দিল্লির কড়া নির্দেশে আগামী ২৭ মে রাজ্যের তৃণমূল সরকারের ৯ দফা ব্যর্থতা তুলে ধরে চার্জশিট পেশ করছে বঙ্গ-বিজেপি।

আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ লকডাউন থাকায় গত দু’মাস সমস্ত কর্মসূচি বন্ধ ছিল। এবার দিল্লি থেকে আন্দোলনে নামার নির্দেশ এসেছে। তাই আন্দোলন শুরুর আগে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ৯ দফা চার্জশিট তৈরি হয়েছে। ২৭ মে, বুধবার সেই চার্জশিট-ই জনতার আদালতে দাখিল করতে চলেছে বিজেপি৷

জানা গিয়েছে, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, -সহ একাধিক ক্ষেত্রে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরতে ৯ দফা চার্জশিট তৈরি করেছে বঙ্গ বিজেপি। করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের ব্যর্থতার অভিযোগও তুলে ধরা হচ্ছে। চার্জশিট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। ২৭ মে সাংবাদিক বৈঠকে এই চার্জশিট পেশ করা হবে৷ পাশাপাশি দলের অন্যান্য কর্মসূচিও বিস্তারিতভাবে ঘোষণা করার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এই চার্জশিট নিয়েই মানুষের কাছে যাবেন বিজেপি নেতা-কর্মীরা। এরপর জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হবে টানা আন্দোলন।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...