Saturday, April 4, 2026

মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা সফল, দাবি বেজিং-এর

Date:

Share post:

চিন দাবি করেছে, কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার ক্লিনিক্যাল পরীক্ষায় তারা সাফল্য পেয়েছে। প্রথম দফার পরীক্ষার পর দেখা গিয়েছে, ভ্যাকসিনটি মানব শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় উপাদান তৈরি করতে সক্ষম হচ্ছে। চিনের একটি পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ১০৮ জন প্রাপ্তবয়স্কের উপর ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। দেখা গিয়েছে, ভ্যাকসিনটি মানব শরীরে প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন প্রোটিনজাত পদার্থ তৈরি করতে পারছে। পাশাপাশি, করোনা ভাইরাসের বিরুদ্ধে টি-সেল সিস্টেমও গড়ে তুলতে পারছে। যদিও বেজিং ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির গবেষকরা মনে করছেন, ভ্যাকসিনটি সার্স-কোভ-২ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারছে কি না, জানার জন্য আরও পরীক্ষা প্রয়োজন। গবেষকদের বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে কমপক্ষে আরও ৬ মাস সময় লাগবে। গবেষকদের অন্যতম উই চেং জানিয়েছেন, “এই গবেষণার ফলাফল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে পথিকৃৎ হয়ে থাকবে৷ প্রথম ধাপেই দেখা গিয়েছে, এডি৫-এনকোভ ভ্যাকসিন মাত্র ১৪ দিনের মধ্যে মানব শরীরে বিশেষ প্রোটিন এবং টি-সেল তৈরি করতে পারছে। তবে, প্রোটিনজাত পদার্থ তৈরি করতে পারছে মানেই কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে, এটা বলার মতো সময় এখনও আসেনি।’

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...