Saturday, April 4, 2026

মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার পাচ্ছেন ভারতের জওয়ান

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের ২০১৯ সালের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি। যৌনসহিংসতা বিরোধী অভিযান সংক্রান্ত সংস্থায় তাঁর ভূমিকার জন্য এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বলা হয়, মেজর সুমন গাওয়ানি জটিল সময়ে যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন। সুমন গাওয়ানিকে শক্তিশালী রোল মডেল বলেছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস। ব্রাজিলের নৌসেনা আধিকারিক কার্লা মন্টেরো ডেকাস্ট্রো আরায়ো-র সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন সুমন গাওয়ানি।

দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জের এক মিশনের সেনা পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন মেজর সুমন গাওয়ানি। যৌন সহিংসতার বিরুদ্ধে সরব হওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জ নিযুক্ত ২৩০ জন সেনা পর্যবেক্ষককে পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি। যৌন সহিংসতার বিরুদ্ধে দক্ষিণ সুদানের সরকারি সেনাবাহিনীকেও তিনি প্রশিক্ষণ দিয়েছেন। গুতেরেসের সভাপতিত্বে শুক্রবার পুরস্কারে সম্মানিত করা হবে। ওই দিনটি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা দিবস হিসেবে পরিচিত। মেজর গাওয়ানি বলেন, “একজন নাগরিক হিসাবে শান্তিরক্ষা করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলকে শামিল করা আমার কর্তব্য।”

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...