Tuesday, June 23, 2026

হস্টেল ইস্যুতে ফের উত্তপ্ত জেএনইউ

Date:

Share post:

লকডাউনের জেরে হস্টেলে আটকে পড়েন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবার তাঁদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে ছাত্র সংসদ।

নির্দেশিকায় ডিন অফ স্টুডেন্টস প্রফেসর সুধীরপ্রতাপ সিং লেখেন, “মার্চেই পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু লকডাউন অনেক পড়ুয়া হস্টেলে থাকার অনুরোধ জানান। ১ জুন থেকে আরও ২০০টি ট্রেন চালানো হবে। তাছাড়া, বাস ও ট্যাক্সি পরিষেবাও চালু করেছে দিল্লি সরকার। কিছু রাজ্যের সরকার পড়ুয়াদের ফেরাতে পরিবহনের ব্যবস্থা করছে।”

ছাত্র সংসদের বক্তব্য, মহামারির মধ্যে ইচ্ছাকৃতভাবে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, “এই পরিস্থিতিতে কোথাও যাওয়া বিপজ্জনক। তাই ক্যাম্পাসে থাকতে দেওয়া উচিত পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ পড়ুয়াদের সুরক্ষার বিরুদ্ধে কথা বলছে। করোনা মোকাবিলায় দেশের লড়াইয়ের পরিপন্থী এই সিদ্ধান্ত।” এই বিরোধিতার পাল্টা জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয়। তাদের মতে, বিশ্ববিদ্যালয় কিছু স্বঘোষিত ছাত্রনেতা আছে কর্তৃপক্ষের যে কোনও নির্দেশের বিরোধিতা করে।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...