Friday, June 26, 2026

আমফানকে বুড়ো আঙুল দেখাল শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ক

Date:

Share post:

আমফানে বিপর্যস্ত গোটা বাংলা। ঘূর্ণিঝড়ের তাণ্ডব চেনা বাংলার ছবি পাল্টে দিয়েছে। তবে এই দুর্যোগকে কার্যত বুড়ো আঙুল দেখাল টালা ট্যাঙ্ক। ১৩০ কিলোমিটার বেগে আসা ঘূর্ণিঝড়কে তোয়াক্কা করল না শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্ক। জল ধরে ওজন বাড়িয়ে কলকাতা পুরসভার আধিকারিকরা এ যাত্রায় উতরে দিল টালা ট্যাঙ্ককে। জানা গিয়েছে, এই কাজের নেপথ্যে রয়েছেন কলকাতা পুরসভার ডিজিএম (জল) অমিতাভ পাল।

এই ট্যাঙ্কের ক্রেন নিয়ে আশঙ্কা ছিল ইঞ্জিনিয়ারদের। এদিকে ট্যাঙ্কের একাংশের মেরামতির কাজ চলছে। ঘূর্ণিঝড়ের আগেই এই ট্যাঙ্ক নিয়ে দুশ্চিন্তা শুরু হয় কলকাতা পুরসভার আধিকারিকদের। হাইড্রোলিক সিস্টেমে টালা ট্যাঙ্কে অনবরত জল ওঠানামা করে। ট্যাঙ্কে জল জমা থাকে না। ট্যাঙ্কের ৪টি ইউনিট ৮৫ হাজার মেট্রিক টন জল ভরে জল সাপ্লাই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন অমিতাভ পাল। সিদ্ধান্ত নেওয়া হয়, বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত কোনও জল নামতে দেওয়া হবে না। বাড়ানো হবে ট্যাঙ্কের ওজন। চাবি বন্ধ করে জল নামা বন্ধ করে দেওয়া হয়। ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা ৯ মিলিয়ন গ্যালন। ৮ মিলিয়ন গ্যালন জল ভরা হয় ট্যাঙ্কে। ওজন হয় ৮৫ হাজার মেট্রিক টন। যার ফলে আঁচড় কাটতে পারল না আমফান। সোমবার পরীক্ষার পর ইঞ্জিনিয়াররা জানান, সব ঠিক আছে। জল পরিষেবাও কলকাতার বিস্তীর্ণ অংশে স্বাভাবিক রাখা গিয়েছে আমফান পরবর্তী পরিস্থিতিতে।

পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “জল ধরে রেখে ওজন বাড়িয়ে দেওয়া হয়েছিল ট্যাঙ্কের। ট্যাঙ্ক মেরামতির কাজে বিদেশ থেকে ২ কোটি টাকা ব্যায়ে ক্রেন আনা হয়েছিল। তবে শুধুমাত্র সেদিনের জন্য ওই ক্রেন মুভবেল করে দেওয়া হয়। হাওয়ার গতি যেদিকে ছিল ক্রেনও সেদিকেই মুখ করে ছিল। তাই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।”

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...