Friday, June 26, 2026

মাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

করোনা ও আমফান- পরবর্তী পরিস্থিতি একটু স্থিতিশীল হতেই সক্রিয় হলো মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান পরীক্ষকদের বাড়ি থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু করলেন পর্ষদের কর্মীরা। কলকাতা ও আশপাশের এলাকার একাধিক প্রধান পরীক্ষকের কাছে থাকা নম্বরের শিট কর্মীদের মাধ্যমে পর্ষদ অফিসে জমা পড়ছে। অনেক প্রধান পরীক্ষক অবশ্য পর্ষদের অফিসে গিয়েও নম্বর জমা দিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। এই কারণেই পর্ষদের গেটে স্যানিটাইজিং মেশিন বসানো হয়েছে। প্রত্যেককে জীবাণুমুক্ত করে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। পর্ষদের কাছে কিছুটা স্বস্তির খবর, ঘূর্ণিঝড়ের আগেই দক্ষিণ ২৪ পরগনার প্রধান শিক্ষকদের বড় অংশ করোনা-প্রকোপ উপেক্ষা করেই নম্বর জমা দিয়েছেন৷ এদিকে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ ক্যাম্প করে এই নম্বর সংগ্রহের কাজ করছে পর্ষদ। সূত্রের খবর, এখনও অনেক পরীক্ষকই খাতা জমা দিতে পারেননি। লকডাউন এবং যানবাহনের অভাবে তাঁরা আসতে পারবেন না বলেও জানিয়েছেন। তবে এখনও এঁদের জন্য আলাদা করে কোনও নির্দেশ দেওয়া হয়নি। একাধিক প্রধান পরীক্ষকের বক্তব্য, এই অসুবিধার মধ্যে কাউকে জোর করে আসতে বলা যাচ্ছে না। মাধ্যমিকের ফল কবে বেরতে পারে, তার আভাস পর্ষদ সূত্রে এখনও মেলেনি। ১ জুনের পর লকডাউন উঠে গেলে বাকি খাতা জমা পড়বে বলে আশা করছেন কর্তারা। তারপরই ফলপ্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...