Wednesday, June 24, 2026

ফের বৃষ্টির ভ্রুকুটি!

Date:

Share post:

উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বাড়ছে। জোরালো দখিনা-পশ্চিমি বাতাসের দাপটে রবিবার থেকেই বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টাতেও। সোমবার বীরভূম ও মালদা জেলায় ঝড়-বৃষ্টি হয়। বীরভূমের সিউড়িতে ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। বেশ কিছু বাড়ির চাল উড়ে গিয়েছে। অনেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আরও কিছু জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি অনুকূল হবে।
বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের কাছে একটি নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। তাই কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। প্রবল গরম পড়ার আশঙ্কা আপাতত কম। কলকাতার তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...