Wednesday, April 8, 2026

কোভিড চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন দিতে নিষেধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এই ওষুধ প্রয়োগে করোনা আক্রান্ত রোগীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছে হু।

জেনিভায় হু ডিরেক্টর ড. টেড্রোস অ্যাডানাম ঘেব্রেইসাস এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগে পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার বা ট্রায়াল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্কবার্তা দিয়েছিল, এই ওষুধ সেবনে অনেকেরই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন হৃদস্পন্দনে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। পরে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে।

 

Related articles

আরামবাগের সভামঞ্চ কাছে আগুন আতঙ্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...