Tuesday, June 23, 2026

বিপন্ন বইপাড়ার পাশে দাঁড়ানোর উদ্যোগ ৫টি প্রকাশনা ও পুস্তক বিক্রেতা সংগঠনের

Date:

Share post:

করোনার দাপটে প্রায় দু’মাস ধরে চলতে থাকা লকডাউনের জেরে পুস্তক ব্যবসা প্রায় তলানিতে ঠেকেছে৷ তার উপর আমফান ঘূর্ণিঝড়ের ছোবলে প্রকাশনা শিল্প এই মুহুর্তে চরম সর্বনাশের পথে৷ এই পরিস্থিতিতে বহু প্রকাশনা সংস্থা ও পুস্তক বিক্রেতারা আগামীদিনে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ৷

এই পরিস্থিতিতে প্রকাশনা শিল্পের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে প্রকাশনা ও পুস্তক বিক্রেতাদের ৫টি সংগঠন৷ বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা, পশ্চিমবঙ্গ প্রকাশক সভা, কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ পাবলিশার্স অ্যাণ্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন বুধবার, ২৭ মে, বিকাল ৫টায় বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার কার্যালয়ে
এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করতে চলেছে বিপন্ন প্রকাশনা সংস্থা ও পুস্তক বিক্রেতাদের পাশে দাঁড়ানোর একাধিক উদ্যোগ৷ এই ৫ সংস্থার বক্তব্য, এই পরিস্থিতিতে কেউ কেউ ব্যক্তিগতভাবে অথবা সাংগঠনিকভাবে বইপাড়াকে বাঁচানোর তাগিদে বিক্ষিপ্তভাবে তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু বিক্ষিপ্তভাবে তহবিল গঠন করে বইপাড়াকে রক্ষা করা অসম্ভব৷ বইপাড়ার প্রতিটি সংগঠনকে এক ছাতার তলায় এসে সামগ্রিকভাবে বিপন্ন প্রকাশনা সংস্থা ও পুস্তক বিক্রেতাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...