Friday, April 3, 2026

লকডাউন চলাকালীন খুলছে না কোনও শিক্ষা প্রতিষ্ঠান: কেন্দ্র

Date:

Share post:

লকডাউন চলাকালীন খুলছে না কোনও স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্কুল কলেজ খোলার অনুমতি কেন্দ্র দিয়েছে বলে মঙ্গলবার খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। বুধবার টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই খবর ভুয়ো। লকডাউন চলাকালীন স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, মার্চের শেষে দেশজুড়ে শুরু হয় লকডাউন। দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এরইমধ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। অন্যদিকে, চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পড়ুয়া থেকে অভিভাবকদের চিন্তা কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খোলে কেন্দ্র। জানিয়ে দেওয়া হয়েছে, এখনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও সিদ্ধান্ত হয়নি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...