Thursday, June 25, 2026

ভারতে থাকা নিজের দেশের নাগরিকদের ফেরাতে চাইছে চিন

Date:

Share post:

ভারত – চিন সীমান্তে প্রস্তুত হচ্ছে দুই দেশই। ক্রমেই বাড়ছে দ্বন্দ্ব। এই আবহে ভারতে আটকে থাকা চিনা নাগরিকদের দেশে ফেরাতে চাইছে বেজিং। শোনা যাচ্ছে, জুন মাসে চালু হতে পারে ভারত-চিন উড়ান পরিষেবা। সূত্রের খবর, প্রথম দফায় দিল্লি, মুম্বই ও কলকাতা থেকে সাংহাই, চংক্যুইং, জিনান, গুয়াংঝৌ ও ঝেঙঝৌ-এর চিনের উদ্দেশ্যে রওনা দেবে উড়ান।

চিনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ভারত থেকে দেশে ফিরতে চান তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই সঙ্কটজনক পরিস্থিতিতে কূটনৈতিক চাল হিসাবেই নিজের দেশের নাগরিকদের দেশে ফেরাতে চাইছে চিন। প্রসঙ্গত, ৫ মে এএলসি খুব কাছে উড়তে দেখা যায় চিনের দু’টি চরকে। তারপর থেকেই ক্রমেই বাড়ছে উত্তেজনা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...