Wednesday, June 24, 2026

জামাইষষ্ঠী স্পেশাল: কোচবিহারে খোলাবাজারের থেকে দাম কম হোম ডেলিভারিতে!

Date:

Share post:

লকডাউনের মধ্যেই চলে যাচ্ছে একের পর পার্বণ। বৃহস্পতিবার, জামাইষষ্ঠী। এদিকে লকডাউনে জামাইদের রসনা তৃপ্তিতে হোম ডেলিভারির উপরে ভরসা করছেন কোচবিহারের মানুষ। ক্রেতাদের দাবি কোচবিহারের বাজারে আমদানিকৃত মাছ-মাংসের দামের তুলনায় হোম ডেলিভারিতে দাম অনেক কম। চাহিদা মতো উৎকৃষ্ট মানের পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে কোচবিহারের সাতমাইল সতীশ ক্লাব পাঠাগার হোম ডেলিভারি কর্মকর্তারা। কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পালের নির্দেশক্রমে এই হোম ডেলিভারি শুরু হয়েছিল লকডাউন শুরুর প্রথম দিন থেকে। এখন এই হোম ডেলিভারি কোচবিহার পুর এলাকার বাসিন্দাদের অন্যতম ভরসা। সংস্থার কর্ণধার অমল রায় জানান, “আমরা ন্যায্যমূল্যে উন্নত মানের কোচবিহারে উৎপাদিত সবজি ও মাছ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। আমাদের নিজেদের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা উৎপাদিত মাছ, মাশরুম এই তালিকাভুক্ত হয়েছে। একই সঙ্গে গ্রাম ঘুরে আমরা গোট মিট সংগ্রহ করে ন্যায্যমূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। খোলা বাজারের থেকে আমরা আমাদের দাম অনেকটাই কম নেওয়ার চেষ্টা করছি”।

কোচবিহারের স্থানীয় বাসিন্দা বিপ্লব বিশ্বাস জানান, “লকডাউনের শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার সংস্থার মাধ্যমে মাছ-মাংস কেনা হয়েছে। যথেষ্ট উন্নত মানের খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে। খোলা বাজারের তুলনায় সত্যি দাম অনেক কম”। এখন রাত পোহালে জামাইয়ের পাতে কী কী সাজিয়ে দেবেন সেই তালিকাতেই নজর দিয়েছেন শ্বশুর-শাশুড়িরা।

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...