Saturday, April 4, 2026

বিশ্বকাপ পিছিয়ে ২০২২, আর আইপিএল অক্টোবরে!

Date:

Share post:

ক্রীড়া জগতে একটি সুখবর, আর একটি হতাশার খবর। আগামিকাল, ২৮ অক্টোবর আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে। বিসিসিআই সূত্রে খবর, এবারের টি-২০ বিশ্বকাপ বাতিল করা হচ্ছে। অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার কথা ছিল। যার জোর প্রস্তুতি নিচ্ছিল সব ক’টি দলই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার বাতিলই হচ্ছে। মূলত অস্ট্রেলিয়া এই পরিস্থিতিতে বিশ্বকাপ কর‍তে নারাজ। আইসিসি-ও এ ব্যাপারে কার্যত সহমত। তাহলে ২০২০-র বিশ্বকাপ কবে হবে।

আইসিসি সূত্রে খবর, বিশ্বকাপ হবে ২০২২-এ, এবং সেই বিশ্বকাপ হবে ভারতেই। ফলে ভারতের জন্য সুখবর। অন্যদিকে আশার খবর হলো আইপিএল এ বছরেই হচ্ছে বলে একটি সূত্রে খবর। যেহেতু বিশ্বকাপ হচ্ছে না, সেই সময় আইপিএল হওয়ার প্রবল সম্ভাবনা। শেষ মুহূর্তে বিরাট কোনও পরিবর্তন না হলে আগামিকালের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তই হতে চলেছে।

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...