Saturday, April 4, 2026

সিইএসসির গাফিলতিতে মৃত্যু দমকলকর্মীর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন আইনি পদক্ষেপ হবে

Date:

Share post:

বুধবার হাওড়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দমকলের এক কর্মী। গাছে উঠেছিলেন তিনি কাটার জন্য। সিইএসসি জানিয়েছিল গাছে জড়িয়ে থাকা তারে বিদ্যুৎ নেই। কিন্তু গাছে উঠে তারে হাত দিতেই ছিটকে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। ক্ষুব্দ মুখ্যমন্ত্রী বলেন, এই ধরণের ঘটনা পুরোপুরি সিইএসসির নেগলিজেন্স। রাজ্য সরকার এই জিনিস মেনে নেবে না। সিইএসসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য বলছি। আমরা জানতে চাইব কেন এই ধরণের দুর্ঘটনা ঘটল! এছাড়া মৃত ওই দমকলকর্মীর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...