Thursday, June 25, 2026

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

Date:

Share post:

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা – জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian army) গুলিতে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে। রবিবার উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ওই জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টার খবর গোয়েন্দাদের কাছে থাকায় সেই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উরি সেক্টরের বুখরা এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।

রাতে তল্লাশি অভিযানের সময় এক জঙ্গির সন্দেহজনক গতিবিধি নজরে এলে নিরাপত্তাবাহিনীরা সতর্ক হয়। সেনা সূত্রে খবর ওই জঙ্গি একাধিকবার নিজের অবস্থান পরিবর্তন করায় সমস্যা হচ্ছিল।  নিরাপত্তাবাহিনীকে দেখে পাল্টা গুলি চালানো শুরু করে ওই জঙ্গিও। এরপরেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। নিহত জঙ্গির থেকে রাইফেল, পিস্তল-সহ প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে একে-৪৭। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...