Monday, March 30, 2026

ভারত-চিনের মধ্যে সীমান্ত বিরোধের মধ্যস্থতা করতে তৈরি আমেরিকা: ট্রাম্প

Date:

Share post:

সম্প্রতি লাদাখকে কেন্দ্র করে ভারত ও চিন সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দুই দেশই সীমান্ত এলাকায় সেনা মোতায়েনের সংখ্যা বাড়িয়েছে। আর সেই পরিস্থিতিতে এবার ভারত-চিন উত্তেজনায় মধ্যস্থতা করার প্রস্তাব দিল আমেরিকা।

ভারত ও চিনের মধ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যস্থতার প্রস্তাব দিয়ে বসল মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটের মাধ্যমে প্রস্তাব দিয়েছেন যে, প্রয়োজনে আমেরিকা ভারত-চিন বিরোধের মধ্যস্থতা করতে প্রস্তুত। সিকিম ও লাদাখ সীমান্তে হঠাৎই চিন এবং ভারতীয় সেনার মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে যে বেজিং লাদাখের কাছে তাদের বিমানবন্দর সম্প্রসারণের কাজ চালাচ্ছে। এমনকী বেশ কিছু চিত্রে এও দেখা গিয়েছে যে, কয়েকটি যুদ্ধবিমানও প্রস্তুত রাখা হয়েছে। বুধবারই টুইট করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমরা ভারত ও চিন দুই দেশকেই জানিয়েছি যে আমেরিকা তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশি করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...