Wednesday, March 25, 2026

নিজেদের খরচে হোটেল কোয়ারেন্টাইন! দমদম বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশ ফেরত যাত্রীরা

Date:

Share post:

দেশে ফিরলেও আপাতত ফেরা যাবে না বাড়ি। থাকতে হবে কোয়ারেন্টাইনে। এবং এক্ষেত্রে শহরের বেশ কয়েকটি তিনতারা ও পাঁচতারা হোটেলকে বেসরকারি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার পুরো ব্যয়ভার বহন করতে হবে নিজেকেই। বাংলাদেশ ফেরত ভারতীয়দের শ্রমিকদের জন্য এমনই বিধি করা হয়েছে। আর যা দিয়েই তুমুল উত্তেজনা ছড়াল দমদম বিমানবন্দরে।

আজ, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ লকডাউনে বাংলাদেশে আটকে পড়া ২৬৯ জন ভারতীয়দের নিয়ে কলকাতা বিমানবন্দরে আসে বিশেষ বিমান। এরপর বিমানবন্দরে ঘোষণা করা হয়, বাংলাদেশ থেকে আগত সকল যাত্রীদের কলকাতা শহরের পাঁচতারা ও তিনতারা হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই ঘোষণার পরই ঝামেলার সূত্রপাত। বাংলাদেশ ফেরত যাত্রীদের অভিযোগ, হোটেল কোয়ারেন্টাইনে কোনওভাবেই সম্ভব নয়। সপ্তাহে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। লকডাউন পর্বে বাংলাদেশে আটকে গিয়ে কার্যত তাঁরা অনাহারে দিন কাটিয়েছেন, সেখানে এত টাকা দিয়ে তাঁরা কীভাবে হোটেলে থাকবেন? প্রত্যেকে তাঁদের নিজেদের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার দাবি তোলেন। এরপর বাংলাদেশ ফেরত যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিমানবন্দরে থাকা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ মে বাংলাদেশে থেকে ফেরা ১৬৯ জন ভারতীয়ের মধ্যে ১০৫ জনকে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু এবার সকলকে নিজেদের খরচে ব্যয়বহুল
হোটেলে থাকার কথা বলতেই বিক্ষোভ দেখতে শুরু করেন বাংলাদেশ ফেরত যাত্রীরা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...