Tuesday, June 23, 2026

করোনা আক্রান্ত বিধায়কের সঙ্গে বৈঠকের জেরে আরও দুই বিধায়কের পরীক্ষা

Date:

Share post:

এক বিধায়ক ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জরুরি ভিত্তিতে আরও দুই বিধায়কের লালারস পরীক্ষা হলো।

জানা গিয়েছে, দিনকয়েক আগে বাঁকুড়ায় করোনা- আক্রান্ত ওই বিধায়কের সঙ্গে বৈঠক করেছিলেন দলেরই দুই বিধায়ক৷ জেলা প্রশাসন এবার তাঁদের লালারস নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে৷ গত ১৯ মে পরিবহন ব্যবস্থা সচল রাখতে বাঁকুড়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতে বৈঠক করেন আক্রান্ত বিধায়ক৷ সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার দুই বিধায়ক৷ বৈঠক করে ফিরে যাওয়ার পরেই আক্রান্ত বিধায়ককে হাসপাতালে ভর্তি করা হয়৷
ফলে বাঁকুড়ার দুই বিধায়কের শরীরেও ভাইরাস বাসা বেঁধেছে কিনা, তা নিয়ে উদ্বেগে বাঁকুড়া জেলা প্রশাসন। সে কারনেই ওই দুই বিধায়ককে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে তৃণমূলের তরফে কোনও নামই বলা হয়নি এখনও পর্যন্ত৷

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...