Sunday, April 12, 2026

চতুর্থ দফার লকডাউন শেষে বদল আসছে বেশ কিছু ক্ষেত্রে!

Date:

Share post:

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। এরই মধ্যে রেল, বাস, রেশন কার্ড সংক্রান্ত বদল আসতে চলেছে পয়লা জুন থেকে। দেখে নিন কী কী পরিবর্তন আসবে-

কেন্দ্র আগেই ঘোষণা করেছে ১ জুন থেকে চলবে ২০০ নন এসি ট্রেন। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষদের ফেরাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। টাইম টেবিল মেনে চলবে এই ট্রেনগুলি। তবে কোন কোন রুটে ট্রেন চলবে তা স্পষ্ট জানা যায়নি।

অন্যদিকে, দেশের ২০ টি রাজ্যে ১ জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম। এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনা চালু করছে কেন্দ্র। সংশ্লিষ্ট রাজ্যের রেশন কার্ড হোল্ডার দেশের যে কোনও প্রান্তে সরকারি রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন।

চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। পঞ্চম দফায় লকডাউন হবে কিনা তার কোনও স্পষ্ট নির্দেশিকা মেলেনি। তবে বেশ কিছু রাজ্যে ছাড় দেওয়া হতে পারে গণ পরিবহনে। সেক্ষেত্রে বাড়বে পেট্রোলের চাহিদা। ফলে বাড়তে পারে তার দাম।

Related articles

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...