Tuesday, June 23, 2026

আইডি হাসপাতালের কর্মী আবাসনেই একসঙ্গে ৭জন করোনা আক্রান্ত

Date:

Share post:

বেলেঘাটার আইডি হাসপাতাল এ রাজ্যে করোনা আক্রান্তদের চিকিৎসার অন্যতম হাসপাতাল। সেই আইডি হাসপাতালের ভিতরের কর্মী আবাসনেই এবার একসঙ্গে ৭জন করোনা রোগীর খোঁজ মিললো৷ হাসপাতালের ভিতরেই এই কর্মী আবাসন। এই আবাসনে মূলত চতুর্থ শ্রেণীর কর্মীরা থাকেন। সোমবার থেকে এই কর্মী আবাসনের ৩ সাফাই কর্মীর পরিবারের ৭ সদস্যের জ্বর, কাশি,গলা ব্যথা এর মত করোনা উপসর্গ দেখা দেয়। বুধবার তাদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার আসা সেই নমুনার রিপোর্টে দেখা যায় এই ৭ জনেরই করোনা পজিটিভ। করোনা আক্রান্ত ৭ জনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্য দিকে কর্মী আবাসনে একসঙ্গে ৭ জনের করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক দানা বেঁধেছে। করোনা আক্রান্ত এই ৭ জনের কাছাকাছি কারা এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেককে চিহ্নিত করে কোয়ারেন্টাইন করা হবে বলে জানিয়েছে আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। বেলেঘাটা আইডি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, “আতঙ্কের কারণ নেই। গোটা কর্মী আবাসন জীবাণুমুক্ত করা হবে। করোনা আক্রান্ত প্রত্যেকে সুস্থ আছেন।”

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...