Sunday, June 14, 2026

আজ বেহালার বাড়ি থেকে আইসিসির বৈঠকে সৌরভ

Date:

Share post:

আজ আইসিসির বৈঠক। দুপুর থেকে ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু হবে। বেহালার বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মূলত টি-২০ বিশ্বকাপ নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ। বিশ্বকাপ যে হচ্ছে না, সেটা প্রায় পরিষ্কার। এখন শুধু সরকারি সিলমোহর পড়ার অপেক্ষা। বছর শেষে অস্ট্রেলিয়ায় কোহলিদের সঙ্গে সিরিজের কথা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজ খেলার অনুমতি মিলবে বলেই অনুমান করা হচ্ছে। যদি ভারত -অস্ট্রেলিয়া সিরিজ করা যায়, তাহলে বিশ্বকাপ নয় কেন? ক্রিকেট অস্ট্রেলিয়ার যুক্তি দ্বিপাক্ষিক সিরিজে দুটি দলের ৩২জন বা সব মিলিয়ে ৪০-৪৫ জনের ঝক্কি। অন্যদিকে বিশ্বকাপে ১৬ দলের ২৫৬ জনকে বিভিন্ন কেন্দ্রে সামলাতে হবে। অস্ট্রেলিয়া অবশ্য জানিয়ে দিয়েছে অক্টোবর পর্যন্ত তাদের সমস্ত সীমান্ত বন্ধ থাকবে। অস্ট্রেলিয়া চিন্তিত যদি ভারত সফর না হয়, সেই বিষয় নিয়ে। এই কারণে তাদের ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। ফলে দেখার বিষয় কী সিদ্ধান্ত হয়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...