Saturday, March 21, 2026

কড়া সাবধানতার মধ্য দিয়ে দমদম থেকে উড়ল প্রথম বিমান

Date:

Share post:

বৃহস্পতিবার শুরু হল কলকাতা থেকে বিমান চলাচল। এদিন সকাল ৬টা ১৫ মিনিটে দমদম বিমানবন্দর থেকে প্রথম উড়ান গেল গুয়াহাটিতে। বিমানবন্দরে প্রবেশের সময় একটু এগিয়ে আনা হয় অর্থাৎ নির্ধারিত বিমান ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই যাত্রীদের বিমানবন্দরে চলে আসতে হয়েছে। প্রতি পদক্ষেপে সামাজক দূরত্বের উপর নজর রাখা হচ্ছে। আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে থাকা বাধ্যতামূলক। মুখে মাস্ক হাতে গ্লাভস থাকতেই হবে। যাত্রীদের জিনিসপত্রও স্যানিটাইজড করা হচ্ছে। টিকিট পরীক্ষার জায়গাতেও দূরত্ব রাখা হচ্ছে এবং নতুন মেশিন ইনস্টল করা হয়েছে। বোর্ডিং পাস ইস্যু করা জায়গাতেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হচ্ছে। অধিকাংশ নিরাপত্তাকর্মী পিপিই কিট ব্যবহার করছেন। করোনার জেরে বিমানবন্দরের নিয়মকানুন পালন করার জন্য হাতে অতিরিক্ত সময় এবার থেকে রাখতেই হবে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...