Tuesday, June 23, 2026

ভিয়েতনামে উদ্ধার নবম শতাব্দীর শিবলিঙ্গ, উচ্ছ্বসিত ভারতের বিদেশমন্ত্রী

Date:

Share post:

অতীতে বিশ্বজুড়ে সনাতন ধর্মের চর্চা ছিল। বহুবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবার ভিয়েতনামে মিলল নবম শতাব্দীর একটি শিবলিঙ্গ। মন্দিরে খননকার্য চালানোর পর উদ্ধার হয়েছে ওই শিবলিঙ্গ। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভারতের বিদেশমন্ত্রী। একটি ছবি পোস্ট করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “এই ঘটনা প্রমাণ করছে সভ্যতার সংযোগ রয়েছে।”

সূত্রের খবর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভিয়েতনামের কোয়াং নাম প্রদেশের মাই সোন ওয়ার্ল্ড হেরিটেজ প্রকল্প এলাকার চাম মন্দির চত্বরে খনন কার্য শুরু করে। ওই কাজের সময়ে নবম শতাব্দীর ওই বেলেপাথরের শিবলিঙ্গটি উদ্ধার হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, নবম শতাব্দীতে খমের সাম্রাজ্যের রাজা দ্বিতীয় ইন্দ্রবর্মণের শাসনকালে এই মন্দির তৈরি হয়। কোয়াং নাম প্রদেশে বিখ্যাত দং ডুং বৌদ্ধ বিহারও নির্মাণ করেন রাজা দ্বিতীয় ইন্দ্রবর্মণ।

শিবলিঙ্গ উদ্ধার করা নিয়ে এস জয়শংকর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রশংসা করেছেন। টুইটারে ওই শিবলিঙ্গের ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী। উল্লেখ করেছেন, এই আবিষ্কার প্রমাণ করে বহুযুগ আগে থেকে ভারত ও ভিয়েতনামের সভ্যতার মধ্যে যোগ ছিল।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...