Tuesday, June 23, 2026

ফেসবুক পেজে মদের বোতল-গ্লাসের ছবি, অস্বস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

টেবিলের উপর পাশাপাশি দুটি মদের বোতল। একটি গ্লাসে ঢালা হয়েছে মদ। পাশে রয়েছে খাবার। মদ দিয়ে খাওয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রকের ফেসবুক পেজে এই ছবি ঘিরে তোলপাড় নেট দুনিয়া। যার জেরে অস্বস্তিতে পড়ল কেন্দ্র।

জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী ঘূর্ণিঝড় আমফানের পর পশ্চিমবঙ্গে যে কাজ করেছেন তার ছবি বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের ফেসবুক পেজে আপলোড করা হয়। ওই ছবিগুলির মধ্যে ছিল মদের বোতলের ছবি। সংশ্লিষ্ট পোস্টে পিআইবি, এনডিআরএফ, ডিডি বাংলা নিউজকেও ট্যাগ করা হয়। একই সঙ্গে ‘‌আমফান পুনরুদ্ধারের পোস্ট’‌ হ্যাশট্যাগও ব্যবহার করা হয়। ভুল বুঝতে পেরে আধঘণ্টার মধ্যে ওই পোস্ট ডিলিট করে দেওয়া। কিন্তু ততক্ষনে স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে সারা দেশে।

পরে অবশ্য এই কাজের জন্য ভুল স্বীকার করে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, সংশ্লিষ্ট পেজটি যে কর্মী পরিচালনা করেন, ভুল করে তিনি ওই ছবি আপলোড করেছেন। ওই কর্মী লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলেও জানানো হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...