Friday, June 26, 2026

রবীন্দ্র সরোবরে সবুজায়ন ফিরিয়ে দিতে মরিয়া ফিরহাদ

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে সারা বাংলার মতো ধ্বংসস্তূপে কলকাতার অনেক এলাকা। বিশেষত যেখানে গাছপালা-সবুজের প্রাধান্য বেশি, সে সব জায়গা বিপর্যস্ত।

তিলোত্তমার বুকে আছড়ে পড়েছে একের পর বিশাল বিশাল গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক রাস্তা।

গাছ পড়ে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল শহর কলকাতা। বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। আমফানের ধ্বংসলীলায় শহরে প্রায় ৬৫০০ গাছ পড়ে গিয়েছে বলে জানিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়েছে। তবে সবুজে ঘেরা রবীন্দ্র সরোবর কিংবা শহরের অন্যান্য বড় বড় পার্কের মধ্যে গাছগুলিকে বাঁচানোর জন্য কলকাতা পুরসভা সচেষ্ট হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে উদ্ভিদ বিশেষজ্ঞরা বিভিন্ন পার্কে গিয়ে কীভাবে গাছগুলি বাঁচানো যায় তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন মুখ্য প্রশাসক। আজ, শুক্রবার রবীন্দ্রসরোবর লেকে পড়ে যাওয়া গাছগুলিকে দেখতে আসেন ফিরহাদ হাকিম স্বয়ং। তাঁর সঙ্গে ছিল বিশেষজ্ঞদের একটি টিম।

পুরো লেক ঘুরে দেখার পর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমফানে বিপর্যস্ত গাছগুলি রিপ্ল্যান্টেশন করার উদ্যোগ নেন ফিরহাদ হাকিম। নিজে দাঁড়িয়ে থেকে রিপ্ল্যান্টেশনের কাজ তদারকি করেন তিনি। খুব দ্রুত রবীন্দ্র সরোবরের সবুজায়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফিরহাদ হাকিম।

দেখুন কী বললেন ফিরহাদ…

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...