Friday, June 26, 2026

ভারত-চিনের লাদাখ সীমান্তে ঠিক কী ঘটছে তা দেশকে জানাক কেন্দ্র: রাহুল গান্ধী

Date:

Share post:

লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে ঠিক কী ঘটছে তা দেশকে স্পষ্ট করে জানাক কেন্দ্রীয় সরকার৷

শুক্রবার টুইট করে এমন প্রস্তাবই দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

চলতি মাসের শুরুর দিকে লাদাখে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । এরপরেই ভারত ও চিনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অনেকে মনে করছেন। চিনের সঙ্গে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই ফের মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। “পরিষ্কার ভাবে ঠিক কী ঘটছে তা বলার জন্য” শুক্রবার তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাহুল গান্ধীর মতে, কেন্দ্র এই ইস্যুতে নীরব থাকায় দেশের নানা স্তরে “ব্যাপক জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা” দেখা দিয়েছে। এমনিতেই ভারতে করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দিয়েছে, তার মধ্যেই ভারত-চিনের সীমান্ত সমস্যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর মধ্যে৷ এমনই মনে করছেন রাহুল৷ শুক্রবার টুইটে রাহুল গান্ধী বলেছেন, “চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা এই সঙ্কটের মধ্যে আরও ব্যাপক জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তাকে জোরদার করছে। ভারত সরকারকে পরিস্থিতি পরিষ্কার করে জানাতে হবে এবং ভারতের ক্ষেত্রে ঠিক কী ঘটছে তা জানাতে হবে সরকারকে”৷

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...