Tuesday, March 31, 2026

“উর্দিধারীদের এই ধরণের আচরণ খুবই চিন্তাজনক”, টুইট করলেন রাজ্যপাল

Date:

Share post:

পুলিশবাহিনীর কিছু ঘটনায় ‘স্তম্ভিত’ রাজ্যপাল জগদীপ ধনকড়৷ শনিবার দু’টি টুইটে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি৷ একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন, ক্ষোভ প্রশমন করার জন্য পদক্ষেপ করতে৷ টুইটে তিনি বলেছেন, “আমি খুবই চিন্তিত। প্রথমে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, তারপর গরফা থানা এবং সর্বশেষ বিধাননগরে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানের ঘটনা আমায় স্তম্ভিত করেছে।

উর্দিধারীদের এই ধরণের আচরণ খুবই চিন্তাজনক @MamataOfficial। এতে @KolkataPolice এর মহান ঐতিহ্যে আঘাত লাগছে। সার্বিকভাবে ওঁদের ক্ষোভ প্রশমন করার জন্য এক্ষুনি যথাযোগ্য ন্যায্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন @MamataOfficial। প্রশাসনকে স্বচ্ছ ও দায়িত্ববোধসম্পন্ন রাখতে আমলাতন্ত্র এবং পুলিশকে রাজনীতিমুক্ত হয়ে কাজ করতে হবে।”

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...