Monday, April 6, 2026

ভারতীয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করছে ট্রুকলার!

Date:

Share post:

প্রায় পৌনে পাঁচ লক্ষ ভারতীয় গ্রাহকের ফোন থেকে ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। সম্প্রতি ট্রুকলারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অনলাইন ইন্টেলিজেন্স ফার্ম ‘সাইবল্‌’-এর দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সুইডেনের ওই অ্যাপ প্রস্তুতকারক সংস্থা।

২৬ মে সাইবল‌্‌ টুইট করে দু’টি ছবি পোস্ট করেছে। ওই দুই ছবিতে দেখা যাচ্ছে বেশ কিছু গ্রাহকের নাম, ফোন নম্বর, সার্ভিস প্রোভাইডার, শহর, লিঙ্গ এমনকী ফেসবুক আইডি-ও রয়েছে। তবে কোনওটাই সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এই তথ্য দেখতে গেলে টাকা দিতে হবে বলেও অভিযোগ করেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এক হ্যাকার এই তথ্য বিক্রির জন্য ওয়েব সাইটে দিয়েছে। ৪ কোটি ৭৫ লাখ গ্রাহকের এই তথ্য মিলবে এক হাজার মার্কিন ডলারে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা। যদিও ট্রুকলারের দাবি, তারা কোনও তথ্য ফাঁস করেনি। সংস্থার দাবি, যে কোনও নম্বর বা অন্য সব তথ্য দিয়ে কেউ ট্রুকলারের নাম দিয়ে প্রকাশ করে দিতেই পারে। এক্ষেত্রে সংস্থার কিছু করার নেই।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...