Monday, June 15, 2026

কোন কোন খাতে টাকা দিচ্ছে রাজ্য সরকার?

Date:

Share post:

আমফান পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল। পাশাপাশি রাজ্য সরকার এক হাজার কোটি টাকা দিয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এই টাকায় হচ্ছে না। বিভিন্ন খাতে ৬২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন-

১. ৫ লক্ষ পরিবার যাঁদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা দেওয়া হবে।

২. ২৮ হাজার টাকা পাওয়া যাবে ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে।

৩. বাড়তি অনুদান হিসেবে ২০ লক্ষ কৃষকদের জন্য ৩০০ কোটি ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা মাথাপিছু ১৫০০ টাকা পাবেন।

৪. পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ লোককে ৫ হাজার টাকা দেওয়া হবে। আরও ১৫ হাজার টাকা যাতে তাঁরা পায় তার জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সবমিলিয়ে ২০ হাজার টাকা পাওয়া যাবে পানের বরজের জন্য।

৫. টিউবওয়েলের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৬. সেচ দফতরের বাঁধ মেরামতের জন্য ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

৭. গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮. স্কুল বিল্ডিং, পানীয় জল, শৌচালয় এর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

৯. পোল্ট্রি গবাদি পশুর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

১০. মৎস্য দফতরের জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

১১. উদ্যান পালনের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

১২. জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা দেওয়া হবে।

১৩. জয় বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

১৪. সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...